গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলা জর্জ কাের্টের সিনিয়র আইনজীবি (এডভােকেট) রমজান আলী ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। ১ পুত্র সন্তানের জনক রমজান আলী গাংনী উপজেলা শহরের গাংনী সরকারী ডিগ্রী কলেজ পাড়ার তৈয়বুর রহমানের ছেলে।বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে স্টােকে তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়,রমজান আলী বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে গাংনী উপজেলা শহরস্থ নিজ বাসভবনে হঠাৎ স্টােক করেন। এসময় তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে,সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
রমজান আলীর প্রথম জানাজা তার নিজ গ্রাম গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর বাদ যােহর অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজার নামাজ বাদ আছর গাংনীর চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর চৌগাছা গােরস্থানে দাফন সম্পন্ন হবে।
রমজান আলীর মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরাের সদস্য কমরেড নুর আহমেদ বকুল ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল মাবুদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।