গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে সাংবাদিকদের পারিবারিক বনভােজন অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকদের পরিবারের সদস্যসহ অতিথিরা অংশগ্রহণ করেন। শনিবার মেহেরপুরের গাংনীর ভাটপাড়াস্থ (নীলকুঠি) ডিসি ইকােপার্কে দিনব্যাপি এ বনভােজনের আয়ােজন করে গাংনী উপজেলা প্রেসক্লাব।
বনভােজন উপলক্ষে বিভিন্ন বিনােদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়েদের বালিশ খেলা,চেয়ারে বসা,লটারীসহ বিভিন্ন বিনােদন মূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংবাদিক পরিবারের সদস্যরা। আয়ােজনে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম,সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু প্রমুখ।