মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্যের মাতা নীরা ভট্টাচার্য্য পরলোকগমন করেছেন। বুধবার সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজারে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে নীরা ভট্টাচার্য পরলোকগমন করেন।
পিপি পল্লব ভট্টাচার্য এর মাতা নীরা ভট্টাচার্য্য পরলোকগমন করার খবর শোনার সাথে সাথে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুলল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পল্লব ভট্টাচার্যের বাসভবনে যান। প্রয়াত ও নীরা ভট্টাচার্যের ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।