মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন নেছা লতা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, প্রকৌশলী আবদুল হামিদ, কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন, আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।