গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ সোহরাব হোসেন (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সোহরাব মুন্সিগঞ্জ জেলার মাওয়া এলাকার বিক্রমপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও গাংনী উপজেলার রামনগর গ্রামের সাজিপাড়ার মৃত ফজলুল হকের জামাতা।
শুক্রবার দুপুরের দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা তাগাদগীর পাড়ার একটি রাস্তা থেকে তাকে আটক করা হয়।স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জহির রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সোহরাবকে আটক করেন। এসময় গাঁজা বহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, হাড়াভাঙ্গা এলাকা দিয়ে মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এস আই জহির রায়হান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৫ কেজি গাজা সোহরাবকে আটক করে। আটককৃত সোহরাবের বিরুদ্ধে আরো ৫টি মাদক মামলা রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ি। এ ঘটনায় তার নামে মামলা হয়েছে।