মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ)মোঃ আব্দুল মালেক ।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল হোসেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মেহেরপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটি এবং খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য আব্দুস সালাম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বীর সন্তান মোঃ আবু লায়েছ লাভলু,আবু আবিদ টুটুল, সহ-সাধারণ সম্পাদক বীর সন্তান মোঃ সিতাব আলী। পরে মোঃ শুকুর আলীকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ খাইরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ৫৩ সদস্য বিশিষ্ট মুজিবনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।