মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং নামফলক উম্মোচন করে বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।
এ সময় সেখানে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।