মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারন সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহরের শ্রী শ্রী হরি ভক্তি পূজা মন্দিরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কিশোর কুমার পাত্রের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন ডাঃ অলক কুমার দাস, শাশ্বত স্বপন চক্রবর্ত্তী, এডভোকেট মিনা পাল, ব্রতিন বাগচি, দ্বিজেন্দ্রনাথ প্রমূখ। সভায় মেহেরপুর জেলার বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।