মেহেরপুর নিউজ :
মেহেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করেছে পূজা উৎযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জে. এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত প্যাডে গঠনতন্ত্রের ৮খ(৫) ধারার আওতায় ১ সেপ্টেম্বর ২২ থেকে আগামী ৯০ দিনের জন্য শ্রী অভিজিৎ বোস মানা কে আহ্বায়ক, শ্রী সুকুমার কর্মকার ও স্ত্রী গুরুপদ হালদারকে যুগ্ন আহবায়ক, শ্রী আলোক চন্দ্র বিশ্বাসকে সদস্য সচিব করে মোট ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শ্রী কার্তিক সাহা, শ্রী সুব্রত সাহা বাপ্পা, শ্রী অনন্ত হালদার, শ্রী প্রদীপ কুমার পাল, শ্রী মহাদেব দাস, শ্রী সাধন কুমার দাস, শ্রী মনোরঞ্জন হালদার।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্যাডে আরও উল্লেখিত রয়েছে আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে। ৯০ দিন অতিক্রম হলে এই আহ্বায়ক কমিটির স্বাভাবিকভাবেই বাতিল বলে গণ্য হবে।