মেহেরপুর নিউজ:
আগামী ১৫ সেপ্টেম্বর-২০২২ এসএসসি পরীক্ষা উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কেন্দ্র কমিটির উদ্যোগে পরীক্ষা কেন্দ্র পরিদর্শকদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালের দিকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কাশেম, শহীদুল হক প্রমূখ।