মেহেরপুর নিউজ:
এডাব মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। বুধবার সকালে মেহেরপুর সিডিবি মিলনাতনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এডাব মেহেরপুর জেলা শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লব কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা,সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান।সিডিপি’র প্রোগ্রাম ডিরেক্টর জন পি বিশ্বাসের সঞ্চালনায় সেমিনারে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন এডাব খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আর আর এফ’র চেয়ারম্যান মীর রওশন আলী মনা,ব্র্যাকের জেলা ব্যাবস্হাপক ফজলুর রহমান, মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখি বিশ্বাস প্রমূখ।