মেহেরপুর নিউজ:
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কুতুবপুর ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মেহেরপুর সদর উপজেলা শাখা। বুধবার সকাল দশটায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি ইমরান মাহমুদ অনিক ও সাধারণ সম্পাদক এস এম আল রাতুল স্বাক্ষরিত প্যাডে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
প্যাডে উল্লেখিত রয়েছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মেহেরপুর সদর উপজেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কুতুবপুর ইউনিয়ন শাখা মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হলো।