মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেছেন।
বৃহস্পতিবার চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদ সাদেক হোসেন বাবুল সেখানে উপস্থিত ছিলেন।