মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদরউপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাশেমের উদ্যোগে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পে দক্ষিণ শালিকা গ্রামের ৩২ জন উপকারভোগী সদস্যদের অংশগ্রহণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের উপকারভোগী সদস্যবৃন্দ মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং গরু ও গাভী পালনের মাধ্যমে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।এ সময় মেহেরপুর জেলা সমবায় অফিসার সহকারী প্রশিক্ষক রকোনুজ্জামান তুষার সেখানে উপস্থিত ছিলেন।