মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে ফুটবল বিতরণ করেন।
মানসিক অবসাদ থেকে যুব সমাজকে সুস্থ রাখার জন্য নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড তাঁতীপাড়ায় এ ফুটবল বিতরণ করেন মেয়র।
এসময় মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, যুবসমাজ অবসাদগ্রস্ত এবং অপরাধপ্রবণ হয়ে যাচ্ছে। তাই তারা যাতে খেলাধুলা করে শরীরটাকে সুস্থ্য রাখতে পারে এবং অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারে তার জন্যই এই উদ্যোগ। অলস সময় না কাটিয়ে খেলার মাঠে গিয়ে অনুশীলন করে তাহলে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হতে হবে।