গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌর এলাকার বিভিন্ন স্থানে মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতি সন্ধ্যারাতে পৌরসভার বিভিন্ন স্থানে ফগার মেশিন দ্বারা মশা নিধন করা হচ্ছে। গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী জানান,কয়েক মাস যাবত মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ কারণে ম্যালেরিয়াসহ বিভিন্ন রােগে মানুষ আক্রান্ত হতে পারে। যার কারণে মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।