মুজিবনগর প্রতিনিধিঃ
মুজিবনগর উপজেলার পুরন্দপুরের উত্তর পাড়ার বট গাছ চত্বর সংলগ্ন এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্স এর ধাক্কায় হিল্লাল (৪৭) নামের এক কৃষক আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মাঠ থেকে মহিষ চড়িয়ে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুজিবনগর থেকে ৯:১৫ মিনিটে ছেড়ে যাওয়া ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে মহিষ সহ তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় হিল্লাল(৪৭) আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। হিল্লাল একজন মহিষ পালন ও কৃষক বলে জানা যায়। তিনি মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দপুর গ্রামের পিতাঃমৃত জোয়ামির হোসেনের ছেলে।
তিনি এখন ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন l
ঘটনাস্থল মুজিবনগর থানার এস আই হেকমত ও এস আই উত্তম সহ একটি টিম পরিদর্শন করেন। এস আই উত্তম মেহেরপুর নিউজ কে জানান, আহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করেনি, কেউ অভিযোগ করলে সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।