মেহেরপুর নিউজ:
মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ তাসলিমা খাতুন (৭০)নামের এক বৃদ্ধা আহত হয়েছে। আহত তাসলিমাকে মেহেরপুর-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর বাড়াদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত তাসলিমা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দক্ষিণপাড়া গ্রামের আলম মীরের স্ত্রী। জানা গেছে ঘটনার সময় তাসলিমা খাতুন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।