মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুরে সাঁতার প্রতিযোগিতা এবং গাংনীতে সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা ক্রীড়া অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পাল, অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মাসুদুল হাসান, ফারহা হোসেন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সাঁতার প্রতিযোগিতা এবং গাংনীর বাউটে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।