মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে গণসংযোগ করেছেন।
সোমবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম গণসংযোগ করেন। গণসংযোগকালে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।