মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা ইছাখালী গ্রামবাসী ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর কর্মচারী জাহিদুল হক কাবরানের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলার ইছাখালী মোড়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী সদস্য ও ইছাখালী গ্রামের শিল্পীরা এতে সঙ্গীত ও নিত্য পরিবেশন করেন। মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, মেহেরপুর অরনী থিয়েটারের সভাপতি নিশান সাবের, জাহিদুল হক কাবরান সহ বিপুল পরিমাণ দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।