মেহেরপুর নিউজ:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা পরিষদের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানো হয়।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি কমর উদ্দিন, সদর উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন উপস্থিত থেকে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জিয়া মোহাম্মদ আহসান মাসুম, শহরাব হোসেন, নুরুল গনি, শহিদুল আজম, বখতিয়ার হোসেন, মাহাবুবু রহমান, রফিকুল ইসলাম প্রমুখো সেখানে উপস্থিত ছিলেন।