মেহেরপুর নিউজ:
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা জাসাস’র উদ্যোগে বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর জেলা বিএনপি’র অফিস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত।
মেহেরপুর জেলা জাসাস’র আহবায়ক মাহফুজুর রহমান অশেষ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ্। আলোচনা সভায় মেহেরপুর জেলা জাসাসের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।