মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে ক্রিকেট ব্যাট বলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে ক্রিকেট ব্যাট বলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।