মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর গ্রামবাসীর উদ্যোগে শ্যামপুর গ্রামের কবরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্যামপুর গ্রামবাসীরা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে শ্যামপুর গোরস্তান পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেন। ইউপি সদস্য সাইদুর রহমানসহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন।