মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্কাউটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা স্কাউটের সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা স্কাউট সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম সহ জেলা স্কাউট এর সদস্যরা উপস্থিত ছিলেন।