মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ডাঃ জামাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালের দিকে মুজিবনগর উপজেলা দারিয়াপুর গ্রামের বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ডাঃ জামাল উদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোস্তফা মোহাম্মদ গোলাম মোর্তজা উপস্থিত থেকে প্রায় অর্ধশত শীতার্ত’র মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে ডাঃ জামাল উদ্দিন ফাউন্ডেশন এর জেনারেল ম্যানেজার আনিসুর রহমান,প্রতিবন্ধী প্রতিনিধি ইমরান হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।