মেহেরপুর নিউজ:
ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যাওয়ার পর মেহেরপুরের দারিয়াপুর কৃষি ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত অফিসার মোস্তফা মনোয়ার এবার ফেন্সিডিল সহ আটক হয়েছেন। রবিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ মোস্তফা মনোয়ারকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মোস্তফা মনোয়ার এর বিরুদ্ধে মুজিবনগর থানায় একটি মামলা আদায় করা হয়েছে।
গত বছর ৫ মার্চ মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দারিয়াপুর কৃষি ব্যাংক শাখার অফিসার মোস্তফা মনোয়ার একই শাখার সিনিয়র অফিসার তৌহিদুর রহমান বাবু কে ফাঁসানোর জন্য নিজের ঘরে ইয়াবা রেখে দেয়। ঐদিন রাত নটার দিকে মোস্তফা মনোয়ার নেশাগ্রস্ত অবস্থায় শহরের স্টেডিয়াম পাড়ার তার ভাড়া বাড়িতে প্রবেশ করে।একই বাসায় ভাড়া থাকা সিনিয়র অফিসার বাবুর একটি পালসার মোটরসাইকেল (পাবনা-ল-১১-৫৫৬৩) ভাঙচুর করে।পরে দ্বিতীয় তলায় উঠে তার সহকর্মী বাবুর ঘরের দরজায় সজোরে আঘাত করতে থাকে। এ সময় ছাদের উপরে বিকট শব্দ শুনে সেখানে স্থানীয়রা জড়ো হন। আটক করা হয় মোস্তফা মনোয়ার কে।খবর দেয়া হয় মেহেরপুর সদর থানা পুলিশকে।
পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। সাথে সাথে সেখানে এসে উপস্থিত হন কৃষি ব্যাংকের আর এম ও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।এসময় মোস্তফা মনোয়ার তার সহকর্মী বাবুকে ফাঁসানোর জন্য বলেন সে আমাকে ইয়াবা দিয়ে ফাঁসাতে চেয়েছে আমি রাগে ক্ষোভে এসে মোটরসাইকেল ভাঙচুর করেছি।পরে মেহেরপুর সদর ফাঁড়ির ইনচার্জ আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মোস্তফা মনোয়ার এর রুম তল্লাশি করেন।পুলিশ সেখানে চকলেটের প্যাকেটে রাখা ৫২ পিস ইয়াবা উদ্ধার করে। সাথে সাথে ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে গভীর রাতে তাকে আটক করে মেহেরপুর সদর থানায় নেওয়া হয়। ওই ঘটনায় মোস্তফা মনোয়ারকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তকৃত অফিসার মোস্তফা মনোয়ার আবারো মাদকসহ আটক হওয়ায় তার নামে দ্বিতীয় মামলা দায়ের করা হলো। এ ব্যাপারে কৃষি ব্যাংকের আরএমও শারমিন আখতরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রথম ঘটনার পর থেকে সে সাময়িক দরখাস্ত রয়েছে।