মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ “সমাজকর্ম এবং শিশু সুরক্ষা সমাজকর্মীদের গুরুত্ব” শীর্ষক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “সমাজকর্ম এবং শিশু সুরক্ষা সমাজকর্মীদের গুরুত্ব” শীর্ষক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, ইউপি সচিব সানোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বুড়িপোতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, ইউপি সদস্য মিলন আহমেদ, রাবিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ, কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, সমাজসেবা প্রতিনিধি সিরাজুল ইসলাম,এনজিও প্রতিনিধি সীমা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।