মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগ মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে শালিকা টাইগার জয়লাভ করেছে।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত খেলায় শালিকা টাইগার্স ২ উইকেটে আমঝুপি বয়েজকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি বয়েজ ১৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুজন ২৭,আতিক ২৬ রান করেন।শালিকা টাইগার্সের কাজল ৩ টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে শালিকা টাইগার্স ১২.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে মজনু ৫৩ রান করেন। আমঝুপি বয়েজের রবিন ৪ টি উইকেট দখল করেন। বিজয়ী দলের মজনু ম্যান অব দ্যা ম্যাচ।সেরা মোমেন্টস এর পুরস্কার লাভ করেন কাজল ।পরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আতিক। খেলা শেষে আইডিয়াল স্কুল, ফ্রেন্ডস ক্যাফে এন্ড মিনি পার্ক এর সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন ধনুও বিপ্লব । তাদের সহযোগিতা করেন মাসুম। খেলা শেষে কোমরপুর ক্রিকেট ক্লাবের সদস্যরা ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।