মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে গুণগত শিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।গুডনেইবারর্স’র প্রজেক্ট ম্যানেজার বিভব দেওয়ানের সভাপতিত্বে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। গুডনেইবার্সের সিনিয়র প্রোগ্রাম অফিসার এস এম রিফাত আল মাহমুদের সঞ্চালনায় সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক বাকের আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম। মুজিবনগর উপজেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইংরেজি শিক্ষক ও এসএমসি সদস্য সেমিনারে অংশগ্রহণ করে।সেমিনারে বক্তারা মানসম্মত শিক্ষার জন্য ভাষা শিক্ষার গুরুত্ব।প্রেরণামূলক। স্ব-প্রণোদিত শিক্ষার গুরুত্ব । মানসম্মত শিক্ষা ও এসডিজি-৪ বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।