মেহেরপুর নিউজ:
র্যালী ও আলোচনা সভায় মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস পালন করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার সরফরাজ খাঁন, প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স লি. ম্যানেজার ইয়াছিন আলী, ডিজিএম জানে আলম প্রমূখ।
এদিকে জাতীয় বীমা দিবস উপলক্ষে এর আগে একটি র্যালী বের করা হয়।স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্ব র্যালীটি জেলা শিল্পকলা একাডেমী থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক সিরাজুম মুনির, জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার সরফরাজ খাঁন, প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স লি. ম্যানেজার ইয়াছিন আলী, ডিজিএম জানে আলমসহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।