মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, বাচ্চাদের মেয়াদ উত্তীর্ণ দুধ, চকলেট ও অন্যান্য পণ্য বিক্রয়, লাইসেন্স বহির্ভূতভাবে গ্যাস বিক্রয় ও ভাউচার না রাখাসহ মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে এক প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এলাকায় অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এলাকার মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, বাচ্চাদের মেয়াদ উত্তীর্ণ দুধ, চকলেট ও অন্যান্য পণ্য বিক্রয়, লাইসেন্স বহির্ভূতভাবে গ্যাস বিক্রয় ও ভাউচার না রাখাসহ মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক উজ্জ্বল খাঁন এর নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজর টাকা জরিমানা করা হয়।
এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য জনসম্মুখে নষ্ট করা হয় এবং সবাইকে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযানে অন্যদের মধ্যে স্যানিটারি থেকে তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।