মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সাইকেল চুরির অপরাধে রেজাউল ইসলাম নামের এক জনের ৫ মাসের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোট। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে মোবাইল কোর্ট বসানো হয়।
সাজাপ্রাপ্ত রেজাউল মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের আসালত আলীর ছেলে। মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে ২৫১ ধারায়( গণ উপদ্রব) দোষ স্বীকার করায় রেজাউল ইসলামকে ৫ মাসের কারদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।এর আগে রেজাউল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া থেকে একটি সাইকেল চুরির করার সময় বৈকন্ঠপুর ক্যাম্প পুলিশ তাকল আটক করে।