মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত জব্দকৃত গনি গুল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর গরুর হাট এলাকায় জব্দকৃত গনী গোল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম উপস্থিত থেকে জব্দকৃত গনি গুল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন ২০০৫ এর ১০ ধারায় ও বিধি ২০১৫ এর ৯ এর ১ এর ঙ মতে নকল ভেজাল গণীগুল জব্দ- পরবর্তী আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর কোল্ড স্টোরের সামনের রাস্তা থেকে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ৮ বস্তা গনিগুল জব্দ করা হয়। সদর উপজেলা সরকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ৮ বস্তা গনিগুল জব্দ করা হয়। সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।