মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মশলাসহ অন্যান্য পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ২ প্রতিষ্ঠানের মালিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর কাথুলী সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে শহরের কাথুলী সড়কের মেসার্স আল মামুন স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এ সময় ওই প্রতিষ্ঠানে মশলাসহ অন্যান্য পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই দিনে মেসার্স বেল্টু চাউল ভান্ডারে পুর্বে সতর্ক করা সত্ত্বেও বিভিন্ন প্রকার চাউলের মুল্যতালিকা প্রদর্শন না করা, ও ক্রয়- বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।।অভিযানে অন্যদের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।