সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মােখলেছুর রহমান মুকুলের নেতৃত্বে মােটরসাইকেল শােভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গাংনী উপজেলা ও গাংনী পৌর এলাকার বিভিন্ন গ্রামে শােভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শােভাযাত্রায় আওয়ামী লীগসহ তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। প্রথমে শােভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে গাংনী উপজেলা শহরে একটি মিছিল বের করা হয়।
গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি মনোনয়ন প্রত্যাশী মোখলেছুর রহমান মুকুলের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা। এ শোভাযাত্রার মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন প্রচারণায় নির্বাচন প্রস্তুতি বলে জানান মোখলেছুর রহমান রহমান মুকুল।