মেহেরপুর নিউজ:
নিত্য নতুন আধুনিক ডিজাইনে গোল্ড প্লেট ও জুয়েলারী সামগ্রী নিয়ে যাত্রা শুরু করলো “স্বপ্না গোল্ড প্লেট জুয়েলারী হাউজ” শো-রুম। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর কাঁসারী বাজারের অবস্থিত স্বপ্না গোল্ড প্লেট জুয়েলারী হাউজ শো-রুমের ফিতা কেটে উদ্বোধন করেন মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন।
এসময় মেহেরপুর জুয়েলার্স সমিতির সভাপতি কিশোর পাত্র, সাধারণ সম্পাদক শেখ মমিনুল ইসলাম মমিন, গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, মোস্তাফিজুর রহমান তপন, রিমি জুয়েলার্সের স্বত্তাধিকারী আব্দুল মজিদ, মনা জুয়েলার্সের পরিচালক মোস্তাফিজুর মনা সহ কাঁসারী বাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে স্বপ্না গোল্ড প্লেট জুয়েলারী হাউজের ব্যবসায়ীক উন্নতি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। মোনাতাজ পরিচালনা করেন কাঁসারীপাড়ার বিশিষ্ট ব্যাক্তি জাহাঙ্গীর আলম বাবলু।
স্বত্তাধিকারী সাবিনা ইয়াসমিন (স্বপ্না) জানান, নিত্য নতুন আধুনিক ডিজাইনের গোল্ড প্লেট ও জুয়েলারী সামগ্রী পাওয়া যাবে স্বপ্না গোল্ড প্লেট জুয়েলারী হাউজ শো-রুমে। সকল প্রকার মানুষের চাহিদার কথা মাথায় রেখে সর্বশেষ ডিজাইনের কালেকশন সরবরাহ করা হবে অপেক্ষাকৃত কম মূল্যে।