মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে বিশেষ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহসান রুমন,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।