মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর মুজিবনগর উপজেলার গোরীনগর ,কেদারগঞ্জ,বাজার এবং মোনাখালী গ্রামে পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর মুজিবনগর উপজেলার গোরীনগর,কেদারগঞ্জ,বাজার এবং মোনাখালী গ্রামে গনসংযোগ করেন।