মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ কম্পোটালার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে মেহেরপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস মেহেরপুরের উদ্যোগে রবিবার সকালে এ র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আহসান আলী, মেহেরপুর ডিস্ট্রিক অ্যাকাউন্ট এন্ড ফিন্যান্স অফিসার স্বপন কুমার বিশ্বাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি,এসএএস সুপার মোহাম্মদ নাজমুল সাকিব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।