মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর সরকারি শিশু পরিবারের বালিকাদের স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের আওতায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মুজিবনগর সরকারি শিশু পরিবার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
অনুষ্ঠানে নারী স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিশু পরিবারের বালিকাদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, কাজী নৌরীন ইসলাম প্রমুখ।