মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের অভ্যন্তরে ফরেস্ট ইয়ার্ড পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ লাইন্সের ফরেস্ট ইয়ার্ড পার্কে কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।