মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আন নুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
সোমবার সকালে জেলা প্রশাসক শিল্পী রানী রায় কলেজটি পরিদর্শন করেন। এ সময় তিনি কলেজের নির্মাণাধীন ভবনের কাজ ঘুরে দেখেন এবং নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে জেলা প্রশাসক কলেজে পৌঁছালে আন নুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আল আমিন ইসলাম তাকে স্বাগত জানান।
এ সময় মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।