গাংনী প্রতিনিধি :
আগামি ২১ মে আসন্ন মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও গাংনী উপজেলা যুবমহিলা লীগের সভানেত্রী লাইলা আরজুমান বানু শিলা ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানাের ঘােষণা দিলেন।
রবিবার দুপুরে তিনি নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানাের ঘােষণা দেন।
লাইলা আরজুমান বানু শিলা বলেন, দলের ভিতরের ঐক্য তৈরী করতে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।