মেহেরপুর নিউজ:
বাংলাদেশ তাঁতী লীগ মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব ওমর খৈয়াম মেহেরপুর জেলা শাখা তাঁতী লীগের সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন। ওমর খৈয়াম মেহেরপুর শহরের আতাউর রহমানের ছেলে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ওমর খৈয়াম জেলা তাঁতী লীগের সদস্য সচিব থেকে পদত্যাগ করেন বলে পদত্যাগ পত্র উল্লেখ করেছেন। চলতি সালের জুন মাসে মেহেরপুর জেলা তাঁতী লীগের এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছিল।