মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের ২০২৩ শিক্ষা শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক , কেয়ারটেকার,শিক্ষার্থীূদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ইসলামীক ফাউন্ডেশন মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার আমানউল্লাহ আমান। পরে জেলা ইসলামিক ফাউন্ডেশনের ২০২৩ শিক্ষা শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক, কেয়ারটেকার, শিক্ষার্থীূদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।