মেহেরপুর নিউজঃ
মেহেরপুর গড় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল হান্নান খান অবসর গ্রহণ করাই গড় মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে বিদায় জানানো হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় বেলায় বক্তব্য রাখেন মেহেরপুর গড় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল হান্নান খান,সাধারণ সম্পাদক নূর হোসেন আঙ্গুর।
পরে মসজিদ কমিটির পক্ষ থেকে আব্দুল হান্নান খানকে ২ লক্ষ টাকা চেক প্রদান করা হয়। আব্দুল হান্নান খান প্রায় দেড় যুগ যাবত গড় জামে মসজিদে ইমামতি করে আসছেন।