মেহেরপুর নিউজঃ
ঋতু অনুযায়ী বর্ষা পেরিয়ে শরৎকাল শুরু হয়েছে। শরতের শুরুর দিনে মেহেরপুরে কাঙ্খিত বৃষ্টি হয়েছে।
শুক্রবার ছিল শরতের অর্থাৎ ভাদ্র মাসের প্রথম দিন। ভাদ্র মাসের প্রথম দিনে সকালের দিকে কিছুটা ঝলমলে রোদ দেখা দিলেও দুপুরের পর থেকেই প্রচন্ড মেঘের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। শরতের আকাশ ক্ষণে ক্ষণে তার রূপ বদলালেও বৃষ্টি দিয়ে শুরু করল শরতের দিন। গরমের মাঝে বৃষ্টি শুরু হওয়ায় মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলে।
এদিকে বর্ষার পূর্ণ মৌসুম শেষ হলেও কাঙ্খিত বৃষ্টির অভাবে পাট চাষীদের তাদের পাট জাগ দিতে হিমশিম খাচ্ছেন। অনেকে ভৈরব নদে পাট জাগ দেয়া শুরু করেছেন। অনেকে বাড়তি খরচ করে রাস্তার দুপাশে গর্ত করে সেখানে সেঁচ দিয়ে পানি জমিয়ে পাট জাগ দিচ্ছে।