মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বরে এ দোয়া অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি নেতা আঃ বারী ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, বিএনপি নেতা মশিউল আলম দিপু প্রমুখ।